,

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে অত্যাধুনিক প্যাট্রিয়ট বিমান বিধ্বংস সিস্টেম পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার লক্ষ্যে কিয়েভের অনুরোধের পর যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে।

ওয়াশিংটন আগামী বৃহস্পতিবার প্যাট্রিয়টের ব্যাপারে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে বলে মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স ও এপি বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার জন্য পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আবারো আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে পাশ্চাত্য যেসব অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে উন্নত হতে পারে এই প্যাট্রিয়ট বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিশেষ করে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে এই সিস্টেম খুবই কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে বাবরণ করেছেন ন্যাটোকে। তিনি বলেন, এমনটা করা হলে যুদ্ধের তীব্রতা বাড়বে।

সূত্র : আলজাজিরা ও অন্যান্য

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন