সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে নেমেই গড়লেন দুটি, গোল করে আরও একটি রেকর্ড মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে নামলেই রেকর্ড গড়বেন মেসি, এটা জানা ছিলোই। আরও রেকর্ড অপেক্ষা করছিলো তার জন্য। এ জন্য প্রয়োজন ছিল মেসির একটি গোল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নেমে গোলও পেলেন মেসি। মাঠে নামার সঙ্গে সঙ্গে হয়ে গেলো অন্তত দুটি রেকর্ড। একটি রেকর্ডে ভাগ বসালেন এবং সে সঙ্গে পেনাল্টি থেকে গোল করে অন্য আরও একটি রেকর্ড গড়ে ফেললেন আর্জেন্টাইন মহা তারকা।

লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। এতদিন তার নামের পাশে শোভা পাচ্ছিল বিশ্বকাপের ২৪টি ম্যাচ। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে হয়ে গেলো ২৫টি ম্যাচ।

বিশ্বকাপে এতদিন সর্বাধিক ২৫টি ম্যাচ খেলে শীর্ষে ছিলেন জার্মানির লোথার ম্যাথাউস। এবার মেসি এই রেকর্ডে বসে গেলেন তার পাশে। এই বিশ্বকাপেই ম্যাথাউসকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা গড়ে ফেলনে আর্জেন্টাইন তারকা। এমনিতেই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে। জিতলে তো ফাইনাল খেলবেনই। হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন। তাতে রেকর্ডটা হবেই।

আজ সেমিফাইনাল খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে এই ম্যাচের আগ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন মেক্সিকোর সাবেক অধিনায়ক রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার পর অধিনায়ক হিসাবে মেসির হয়ে গেলো ১৯ ম্যাচ। বিশ্বকাপে এটা একটা রেকর্ড।

এই তো গেলো মাঠে নামার সঙ্গে সঙ্গে রেকর্ড। এরপর পেনাল্টি থেকে গোল করে আরও একটি রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল ছিল সমান ১০টি করে। আজ পেনাল্টি থেকে গোল করে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ ১১টি গোল লিওনেল মেসির।

এই বিশ্বকাপেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। ম্যারাডোনার ছিল ৮ গোল। মেসি এখনও পর্যন্ত এই বিশ্বকাপে করলেন ৪ গোল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে