সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পর আলভারেজ, ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। হুলিয়ান আলভারেজ পেনাল্টি আদায় করেন। এর পাঁচ মিনিট পরেই দুর্দান্ত এক গোল করেন আলভারেজ। তরুণ এই স্ট্রাইকার নিজেদের অর্ধ থেকে বল টেনে একাই জালে জড়িয়ে দেন।

৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আগের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে মিডফিল্ডার পারেদেসকে নিয়েছেন তিনি। কার্ডের খড়গে নিষিদ্ধ গঞ্জালো মন্টিয়েলও। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ত্যাগলিয়াফিকো।

চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিল আর্জেন্টিনা। সেটাও হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে আলবেলিস্তেরা।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, টাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পারেদেস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

ক্রোয়েশিয়া একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মডরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ