সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল নিলামে সাকিব, লিটন, তাসকিন, আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মৌসুমের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় সব মিলিয়ে ৪৫০ জন ক্রিকেটার রয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে সাকিব আল হাসানের সঙ্গে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

বিসিসিআই আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে।

গতবার ২ কোটি রুপি ভারতীয় ভিত্তিমূল্য নিলামে ছিলেন সাকিব। তবে তাকে কোনো দলই কেনার আগ্রহ। প্রকাশ করেনি। কিন্তু এবার সাকিব নিজের ভিত্তিমূল্য ৫০ লাখ কমিয়েছেন। তাই এবার ১ কোটি ৫০ লাখ রুপিতে থাকবে, বাংলাদেশি মুদ্যায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা।

অন্যদিকে লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে সেটি ৫০ লাখ রুপি (প্রায় ৬২ লাখ ৬৩ হাজার টাকা)।

এর আগে গত ১ ডিসেম্বর মোট ৯৯১ জন ক্রিকেটারকে আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়। যেখানে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৭৭ জন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি চারজন ছাড়াও আগের তালিকায় ছিলেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে ৪০৫ জনের চূড়ান্ত তালিকায় তারা বাদ পড়েছেন।

এই ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার, যাদের মধ্যে চারজন সহযোগী দেশগুলোর।

সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে ১০টি দল নিলাম থেকে নিতে পারবে। তবে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার। এবার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যে তালিকায় আছেন ১৯ জন বিদেশি ক্রিকেটার। ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিব ছাড়াও আছেন ১১ জন ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ