সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির দাম সমন্বয়ে নতুন পরিকল্পনা আসছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানির দাম সমন্বয়ে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টারপ্ল্যানের তৃতীয় স্টেকহোল্ডার সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তিন মাস পর পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম খোলাবাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এ দাম সমন্বয় হবে। আমরা এখন এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করি। ’

নসরুল হামিদ বলেন, ‘মূল্য সমন্বয় অনেকাংশে নির্ভর করে বিশ্ববাজারের ওপর। কেননা আমাদের জ্বালানি আমদানিও করতে হয়। নিজস্ব গ্যাসের সক্ষমতা সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর চেষ্টা আমরা করছি।’

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দামের বিষয়টি বিইআরসির ওপর নির্ভর করবে। তারা যদি বিবেচনা করে দাম বাড়ানোর প্রয়োজন নেই, তাহলে বাড়বে না। ’

ভর্তুকি কমানোর ক্ষেত্রে গ্রাহকের ওপর চাপ বাড়ানো হবে, নাকি সিস্টেমের ত্রুটি ঠিক করা হবে―সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যা কিছু করা হচ্ছে ভোক্তার কথা চিন্তা করেই করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেশে শিল্প বিপ্লব হতে যাচ্ছে। আগামীতে প্রচুর কাজ আসার সম্ভাবনা আছে বাংলাদেশে। ’

অনুষ্ঠানে মাস্টারপ্ল্যান উপস্থাপন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ