,

মদের ব্যবসায় নামছেন শাহরুখের ছেলে আরিয়ান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে একের পর এক তারকার সন্তান আসছেন অভিনয়ে। তবে অভিনয়ের প্রতি আগ্রহ নেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তিনি হতে চান পরিচালক। সে হিসেবেই নিজেকে তৈরি করছেন আরিয়ান। এরই মধ্যে জানা গেল মদের ব্যবসায় নামছেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিদেশি এক জনপ্রিয় মদ কোম্পানির সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন আরিয়ান খান। খুব শিগগিরই সেই ব্র্যান্ডের নতুন মদ লঞ্চ করতে চলেছেন তিনি। তবে শুধু মদ নয়, মদপানের সঙ্গে জড়িত নানা সরঞ্জাম তৈরি করবে আরিয়ানের এই ব্র্যান্ড। ইতোমধ্যেই আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়িক চুক্তি সই করেছে বিদেশি ওই কোম্পানি। তবে এ নিয়ে আরিয়ানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি খবরে এসেছে শাহরুখ খান শিগগিরই এক হলিউড ছবির স্বত্ব কিনতে চলেছেন। আর তা নাকি একেবারেই আরিয়ানের কথা মতো।

আরিয়ান খান ইদানীং হলিউডের ছবি দেখে সময় কাটাচ্ছেন। বাবার সঙ্গে কথা বলে কয়েকটি ছবি বেছেও নিয়েছেন তিনি। সেই ছবিগুলোকেই হিন্দিতে রিমেক করতে চান শাহরুখ-আরিয়ান। তবে তারা কোন হলিউডি ছবির রিমেক করতে চাইছেন, তা প্রকাশ করেননি। এরই মধ্যে খবরে এলো আরিয়ানের এই নতুন ব্যবসার কথা।

এদিকে, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন কবীর খান পরিচালিত ‘পাঠান’ ছবির প্রচারে। গতকাল সোমবার প্রকাশ হয়েছে ছবিটির ‘বেশরম রং’ নামের গান। গানে দীপিকা পাডুকোনের সঙ্গে বোল্ড লুকে দেখা গেছে শাহরুখকে। তার হাতে রয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিও।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির