৩৬ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

news-image

মোংলা প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার রাত ১০টার দিকে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট এম মামুনুর রহমান।

আটক মো. আজিজুল ইসলাম (৩৮) দাকোপ উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা। তিনি সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করে সিণ্ডিকেটের মাধ্যমে বিক্রি করেন।

স্থানীয় ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গতকাল রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটি অপারেশন দল সুন্দরবনের বানিয়াশান্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা সন্দেহজনক একটি মোটরসাইকেল দেখে সেটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় মোটর সাইকেলে থাকা ব্যক্তি কোস্টগার্ডের সংকেত না শুনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে মোটর সাইকেলের পিছনে বেঁধে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী মো. আজিজুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস এবং পাচারকারীকে বন্যপ্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঢাংমারি ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট মামুনুর রহমান বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে নদী ও সমুদ্র এলাকায় যেকোনো ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান