সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হত্যা করে ৩২ টুকরো করলেন ছেলে

news-image

অনলাইন ডেস্ক : ভারতে ফের এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। দেশটির কর্ণাটকের বাগালকতের এক বাসিন্দা তার বাবাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন। শুধু তাই নয়, এরপর বাবার দেহ ৩২ টুকরো করে কূপের মধ্যে ফেলে দিয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

হত্যাকাণ্ডের তথ্য ফাঁস হওয়ার পর পুলিশ আর্থ মুভার দিয়ে কূপের মধ্য থেকে টুকরো দেহ উদ্ধার করেছেন। অভিযুক্ত ভিথলা কুলালিকে গ্রেপ্তার করেছেন দেশটির পুলিশ। তাকে বর্তমানে বিচারিক কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর ভিথলার (২০) বিরুদ্ধে তার বাবা পরশুরাম কুলালিকে (৫৩) হত্যার অভিযোগ ওঠে। পুলিশ বলছে, পরশুরাম নিয়মিত মাতাল হয়ে তার দুই ছেলের মধ্যে ছোট বিথলাকে গালিগালাজ করত, নির্যাতন চালাতো। পরশুরামের স্ত্রী এবং তার বড় ছেলে অন্যত্র বসবাস করেন।

গত মঙ্গলবার ভিথলা তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আয়রনের এক রড দিয়ে বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ। এরপর তার বাবার দেহ ৩২ টুকরো করে তাদের নিজেদের ফার্মের এক কূপের মধ্যে ফেলে দেয়। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য