রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে বললেন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে আবারও নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সড়কে বা রাজপথে শক্তি প্রদর্শন আর ভোট এক জিনিস নয়। টেবিলে বসে আলোচনা করতে হবে। সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন,‘আমরা খুশি হব, যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে গণতান্ত্রিক চর্চা ঠিকমতো হবে না। আমরা চাই, নির্বাচনে প্রতিটি দল সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। তাই রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানাচ্ছি।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আপনারা ২৭ ডিসেম্বর নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালন করবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশ্বস্ত করছি, ভোটাধিকার প্রয়োগে স্বাধীনভাবে ভোট প্রদানে কোনো অন্তরায় যে কেউ সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন,‘আজ তিন ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে করার জন্য দীর্ঘ আলোচনা করেছি। আমরা আশ্বস্ত হয়েছি, তারা সর্বাত্মকভাবে সহায়তা করবেন।’

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব.আহসান হাবিব, জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মীনা, রিটার্নিং কর্মকর্তা যুগ্ম সচিব আবদুল বাতেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান