শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। আমরা সব সময় শান্তির পক্ষে। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আজ মঙ্গলবার সকালে ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য নানামুখী ঝুঁকি মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স। কারো সঙ্গে যুদ্ধ নয়, বন্ধুত্ব চায় বাংলাদেশ। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায়।
ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি সবাইকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ