,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অভিযানে ৯ কেজি গাঁজা ও ২৭০ পিস ইয়াবাসহ  ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। মঙ্গলবার দুপুরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গতকাল সোমবার  মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ঢাকা-সিলেট মহাসড়কের উপর জেলার সরাইল খাঁটিহাতা থেকে ঢাকাগামী ‘তিশা’ যাএীবাহী বাসে তল্লাশী করে ০৪ (চার) কেজি গাঁজা ও ২৭০(দুইশত সত্তর) পিস ইয়াবাসহ মো: রুবেল মিয়া (২৫) ও মো: কামাল হোসেন (৪৫) গ্রেফতার করে।
আরেক অভিযানে  মহাসড়কের উপর ঢাকাগামী ‘মিতালী পরিবহন’ এর বাসে তল্লাশী করে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ মোছা: ফাতেমা আক্তার ইতি (২৩) ও  মোছা: দীপা আক্তার (৩১) গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায়  পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল