সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে কাদেরের অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ঢাকায় গণমিছিল না করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের (বিএনপি) অনুরোধ করবো; ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন।’

আজ মঙ্গলবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সংঘাত চাই না। আপনারা (বিএনপি) করা মানেই সংঘাতের উসকানি দেওয়া। আবার জামায়াতও দেখছি গণমিছিল করবে। আমরা সবার কাছে অনুরোধ করছি, এ ধরনের কর্মসূচি দেবেন না। যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছে, যাদের কাছে নালিশ করেন- বিদেশিরা করছে; সংঘাত যাতে না হয় আমরা ১০ তারিখে সেভাবেই ছিলাম।’

বিএনপির ঘরে গণতন্ত্র নেই মন্তব্য করে কাদের বলেন, ‘আপনাদের সম্মেলন কবে হয়েছে ফখরুল সাহেব নিজেও জানে না। তারা এসেছে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে। গণতন্ত্র শৃঙ্খলের মধ্যে আছে তাদের ঘরে। সেখান থেকে মুক্তি দিক, ঘরে আগে গণতন্ত্র আসুক।’

সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ব্যাপারটা বর্তমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যে সংকটে সেটা বিবেচনায় রেখেই সাদামাটা সম্মেলন আমরা করতে যাচ্ছি। আলোকসজ্জা আমরা একেবারে বাদ দিয়েছি। সাজসজ্জাও হবে মঞ্চকেন্দ্রিক; সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে