শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে কে এগিয়ে, আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ৩৬ বছরের আক্ষেপ ঘোচাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের আজ মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা।

এদিকে এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন চলুন দেখা যাক-

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আছে আর্জেন্টিনা। আবার ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসিরা। ২০০৬ সালের বিশ্বকাপে টাইব্রেকারে জার্মানের কাছে ৪-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারায় আর্জেন্টিনা। ১৯৯০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। একই বিশ্বকাপে ইতালিকে ৪-৩ ব্যবধানের হারিয়ে ফাইনালে ওঠে মেরাডোনার আর্জেন্টিনা।

এদিকে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। আর ২০১৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে ক্রোয়েশিয়া। একই বিশ্বকাপে তারা রাশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিশ্বকাপে ক্রোয়েশিয়ার তিনটি ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নির্ধারণ হয়েছে। সেখানে কখনো তারা হারেনি। অন্যদিকে আর্জেন্টিনার ছয়টি ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নির্ধারণ হয়েছে। সেখানে মাত্র একটি ম্যাচে হেরেছে আর্জেন্টিনা।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ