,

চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : সীমান্ত সংলগ্ন বিতর্কিত অঞ্চলে চীনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ভারতের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ২০২০ সালে দেশ দুইটির সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর নতুন করে এই সংঘর্ষের খবর পাওয়া গেল। খবর বিবিসির।

গতকাল সোমবার ভারতীয় সেনাবাহিনী বলছে, গত শুক্রবার (৯ ডিসেম্বর) অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘাত হয়েছে। এতে দুই পক্ষের বাহিনীর বেশকিছু সদস্য সামান্য আহত হয়েছেন।

তবে চীনের পক্ষ থেকে এই নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একজন ভারতীয় সেনা জানিয়েছেন অন্তত ছয়জন জওয়ান আহত হয়েছে।

ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর ওই অঞ্চল থেকে দুই পক্ষই পিছু হটেছে। শান্তি ও স্থিতিশীল অবস্থা ফেরাতে দুই দেশের কম্যান্ডারদের মধ্যে বৈঠক হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এর আগে ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় তুমুল সংঘাত বাধে। সেই সময় ভারতের ২০ জন নিহত হয়েছেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চার সেনা নিহত হন সেই সংঘর্ষে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯