,

সিলেট জুড়ে বেড়েছে সরিষা চাষ, কৃষকের মুখে হাসি

news-image

আবুল কাশেম রুমন,সিলেট : সিলেট জুড়ে বেড়েছে সরিষা চাষ। গোঠা সিলেট বিভাগের চার জেলায় সরিষা চাষ  বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ বছর বিভাগের চার জেলায় ২৪ হাজার ৬৩২ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত গোঠা বিভাগে ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার এ অঞ্চলে ব্যাপক হারে বেড়েছে সরিষার চাষ। তাছাড়া সিলেট অঞ্চলে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় সিলেট বিভাগের ৫০ হাজার কৃষকদের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০  কেজি এমওপি সার বিতরণ করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৭০০ জন, মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ১৫০ জন, হবিগঞ্জ জেলায় ১০ হাজার ৮৫০ জন ও সুনামগঞ্জ জেলায় ৪ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ফলে বিগত সময়ের চেয়ে এবার সিলেট বিভাগে সরিষা চাষীর সংখ্যা বৃদ্ধি  পেয়েছে।

বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চার জেলায় এবার মোট ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬৭৫ হেক্টর, সুনামগঞ্জ ২ হাজার ৬২০ হেক্টর, হবিগঞ্জ ৪ হাজার ২৫০ হেক্টর এবং মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিয়া চাষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির