সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরেছে, সেমিতেও হারবে: কাদের

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই।

তিনি বলেন, ‘আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায় বিএনপি হারবে।’

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন।

শহরের টাউন ফুটবল মাঠে আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

দলটির জেলা সম্মেলনের আগে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে।

এ জন্য চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তদন্ত করে দেখতে বলেন তিনি।

রিজার্ভ নিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশে ৫ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই। সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দের বক্তৃতা করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় সম্মেলনস্থলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পদপ্রত্যাশী, নেতা-কর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর।

২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ