,

মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রস্তুত, প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি জানান, প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এম এ এন সিদ্দিক বলেন, উদ্বোধনের পর প্রথম দিকে যাত্রীদের অভ্যস্ত করে তোলার জন্য ট্রেন ছাড়া বা অপেক্ষার সময় বাড়ানো হবে। তবে উদ্বোধনের তিন মাসের মধ্যে পরিপূর্ণ অপারেশনে যাওয়া হবে বলে জানান তিনি।

তিনি জানান, ২০২৫ সালের জুন মাসে মেট্রোরেল কমলারপুর পর্যন্ত যুক্ত করা হবে।

এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন।

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে হবে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯