,

বান্ধবীকে হারিয়ে ইতালির প্রধানমন্ত্রীর আবেগঘন পোস্ট

news-image

অনলাইন ডেস্ক : ইতালির রোমের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানোসহ তিন নারী নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়- রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। হঠাৎ সেখানে গিয়ে এক ব্যক্তি গুলি চালান। গুলিতে মেলোনির বান্ধবীসহ তিনজনেরই মৃত্যু হয়েছে।

বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তার সঙ্গে নিকোলেটার হাসিমুখের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন- ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না।’

ইতালির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, লোকটি ঘরে ঢুকেই চিৎকার করে বলেছিলেন, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। তার পরেই গুলি চালান।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই ব্যক্তি (হামলাকারী) স্থানীয় বাসিন্দা। এর আগেও তিনি একাধিক বাসিন্দাদের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন।’

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন