,

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। ৯৯৯ এ খবর পেয়ে জানালার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে কুড়িগ্রামের চিলমারীতে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম বাবুল সিদ্দিকী (৪২)। তিনি চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক।

পুলিশ জানায়, রোববার রাতে বাবুল সিদ্দিকী ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে চিলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। তারা গিয়ে দেখেন, বাবুল দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন। পরে পুলিশ জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে।

পরিবারের লোকজন জানায়, এর আগেও তিনি এ রকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। গতকাল তিনি পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ খান। পরে ঘটনাস্থলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে তাকে কাউন্সেলিং করানোর পরামর্শ দেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, ‘বাবুল সিদ্দিকী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন