,

সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে দলটির পরিসংখ্যানে স্বস্তি পেতে পারেন সমর্থকরা। কারণ শেষ চারের ম্যাচে কখনই হারেনি আলবিসেলেস্তেরা।

রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যেখানে একবারও হারেনি তারা। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরেই সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে।

১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার সেমিফাইনাল ছিল না। আর্জেন্টিনায় অনুষ্ঠিত সে আসরে প্রথমে ১৬ দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলে। সেই চার গ্রুপের সেরা আট দল দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়। এই দুই গ্রুপের সেরা দুই দল খেলে ফাইনাল। সেই হিসেবে বিশ্বকাপে পাঁচবার ফাইনাল খেললেও চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ম্যারাডোনার দল।

অতীতের এই সাফল্যের ধারাবাহিকতা এবারও অব্যাহত রাখতে চাইবে আর্জেন্টাইনরা। বিশ্বকাপের রাশিয়া আসরের রানার্স-আপদের হারিয়ে শিরোপার আরও কাছে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন