সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিগগিরই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল না হওয়ায় শিগগিরই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার (১১ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এমআইএসটি) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরলেই দেশেও তেলের দাম কমানো হবে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী বলেন, বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে, তা আবার কালকেই ১২০ ডলারে উঠে যেতে সময় লাগবে না। সুতরাং জ্বালানির দাম আমাদের একটু বুঝে শুনে নির্ধারণ করতে হবে।

এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জ্বালানিতে দুর্নীতি হচ্ছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গত একযুগে দেশের বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়ন মেনে নিতে পারছে না বিএনপি। ফলে দুর্নীতির অভিযোগ তুলে কমিশন গঠন করেছে তারা। কারও কাছে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে দুর্নীতি দমন কমিশনের কাছে সে কাগজপত্র জমা দিতে পারে। বর্তমানে শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বিএনপি এ অর্জনটি মেনে নিতে পারছে না।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে