জলবায়ু পরিবর্তনে মানুষ যেন ঘরছাড়া না হয়: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জলবায়ুর পরিবর্তনে মানুষ যেন ঘরছাড়া না হয় সেই বিষয়টিকে অগ্রাধিকার দিতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরেন সার্ভিস একাডেমি প্রান্তে যুক্ত হয়ে গ্লোবাল হাব-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। সরকার সাইক্লোন সেন্টারের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে লাখো মানুষের স্থায়ী বাসস্থান করেছে। এ কাজে দেশের জিডিপির প্রায় ৬-৭ শতাংশ জলবায়ু অভিযোজনের জন্য ব্যবহার হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জাতীয় অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ।’

বাংলদেশের মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞানের কারণে ক্ষয়ক্ষতি কম হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শুধু সম্পদ আর উদ্ভাবন দিয়ে তাদের সহযোগিতা করে।’

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে রোগবালাই বেড়ে যাওয়ায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান