,

দক্ষিণ কোরিয়ানদের বয়স কমছে!

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সকল নাগরিকদের বয়স কমছে! শুনতে অবাক করার মতো হলেও খাতাকলমে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরীয়দের বয়স এক থেকে দুই বছর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট কোরিয়ায় বয়স গণনার ঐতিহ্যবাহী দুইটি পদ্ধতি বাতিল করতে আইন পাস করে। এতে বলা হয়েছে, আগামী ২০২৩ সালের জুন মাস থেকে কোনো আনুষ্ঠানিক নথিপত্রে ‘কোরিয়ান এজ’ ও ‘কাউন্টিং এজ’ ব্যবস্থায় বয়স দেওয়া যাবে না। এখন থেকে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে বয়স গণনার পদ্ধতি অনুসরণ করতে হবে।

দেশটিতে বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত বয়স গণনা পদ্ধতি হলো ‘কোরিয়ান এজ সিস্টেম’। এই হিসাব অনুসারে দেশটিতে জন্মের সময় শিশুর বয়স এক বছর ধরা হয়। এরপর প্রত্যেক নতুন বছরের প্রথম দিনে এক বছর করে যোগ হতে থাকে।

এ ছাড়া কোরিয়ার আরেকটি পদ্ধতি হলো ‘কাউন্টিং এজ’। এই পদ্ধতিতে জন্মের সময় বয়স শূন্য ধরা হলেও বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সবার বয়স এক বছর করে বাড়তে থাকে। এই হিসাব মূলত ধূমপান ও মদ্যপানের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়।

তবে দেশটিতে আন্তর্জাতিকভাবে প্রচলিত বয়স গণনা পদ্ধতিও অনুসরণ করা হয়। আন্তর্জাতিকভাবে জন্ম বছরের যেদিনই হোক না কেন, তার পরের বছর একই মাসের একই দিনে প্রথম জন্মদিন হিসাব করা হবে।

এর মানে এই যে, ২০০২ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ব্যক্তির বয়স এখন আন্তর্জাতিকভাবে ১৯, কাউন্টিং সিস্টেম পদ্ধতিতে ২০ এবং কোরিয়ান সিস্টেমে ২১ বছর। তবে শেষমেশ বয়স নিয়ে বিভ্রান্তি কমাতে দেশটির সরকার বিশ্বব্যাপী চলমান গণনা পদ্ধতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য ইও স্যাং বাম পার্লামেন্টে বলেন, ‘এই সংশোধনের লক্ষ্য অপ্রয়োজনীয় ব্যয় কমানো। বয়স গণনার বিভিন্ন পদ্ধতির কারণে আইনি ও সামাজিক বিরোধের পাশাপাশি নানা বিভ্রান্তি দেখা যায়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড