,

পুতিনকে একহাত নিয়ে বিচার চাইলেন রুশ নোবেল বিজয়ী

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান নাগরিক ইয়ান রাচিনস্কি। তিনি ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে ‘উন্মাদ ও বেআইনি’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন। গতকাল শনিবার নরওয়ের রাজধানী অসলোয় নোবলে পুরস্কার গ্রহণের সময় তিনি এমন মন্তব্য করেছেন। খবর সিএনএনের।

রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল থেকে রাচিনস্কি দাবি করেন, পুতিন বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে উন্মাদ ও অপরাধমূলক আগ্রাসন চালাচ্ছে। দেশটির সবচেয়ে সুপরিচিত মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম মেমোরিয়াল। তবে গত বছরের শেষ নাগাদ রুশ সুপ্রিম কোর্ট এটি বন্ধের নির্দেশ দেয়। বন্ধের তিন দশকের বেশি সময় আগ থেকে স্ট্যালিন যুগের নৃশংসতা প্রকাশে কাজ করে আসছিল প্রতিষ্ঠানটি।

মানবাধিকার-গণতন্ত্র নিয়ে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে এবারের নোবেল শান্তি পুরস্কার শনিবার অসলোর সিটি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবার বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি এবং যুদ্ধরত দুই দেশ ইউক্রেন-রাশিয়াভিত্তিক দুই মানবাধিকার সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি জেলে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন স্ত্রী।

এ দিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক পুতিনের যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন।

মাতভিচুক সতর্ক করে আরও বলেন, যুদ্ধাপরাধীদের শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন পতনের পরে দোষী সাব্যস্ত করা উচিত নয়, ‘ন্যায়বিচার অপেক্ষা করতে পারে না’।

তিনি বলেছেন, আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো ও অন্যান্য যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড