রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার ভিমলপুর মির্জা অটোরাইস মিলের সামনে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে ওলিউল্লাহ (২২), পিকআপ ভ্যানের চালকের সহকারী একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে আজিজুর রহমান নিশান (২৪) এবং পিকআপ যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ রোববার ভোরে টমেটো নিয়ে পিকআপটি দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে উপজেলার ভিমলপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহগুলো থানায় নিয়ে যায়।

নিহত পিকাআপ ড্রাইভারের চাচাতো ভাই পিকাআপ চালক আব্দুল বাসিত জানান, তিনিসহ তার চাচাত ভাই ওলিউল্লাহ শনিবার সন্ধ্যায় দুটি পিকাপে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে টমেটে নিয়ে ওলিউল্লাহ দিনাজপুর এবং তিনি সৈয়দপুরের উদ্দ্যেশে রওনা দেন। এরই মধ্যে রোববার ভোরে মোবাইল মারফত এই দুর্ঘটনার খবর জানতে পেরে ফুলবাড়ীতে আসেন।

নিতহ মোত্তাসিম বিল্লাহর বাবা নুরুল ইসলাম বলেন, ‘তার ছেলে বিদেশ যাওয়ার কথা ছিল, তাই ঢাকায় প্রয়োজনী কাজ শেষে বাড়িতে আসছিলেন। ঘুমের মধ্যেই ভুলে ফুলবাড়ী অতিক্রম করে দিনাজপুর চলে যান। পরে ওই পিকাপে করে ফুলবাড়ী ফিরছিলেন পথেই এই দুর্ঘটনা ঘটে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী