আজও পর্তুগাল একাদশে নেই রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর পর এবার কোয়ার্টার ফাইনালেও পর্তুগালের প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো। দলটির কোচ ফের্নান্দো সান্তোস তাকে বাইরে রেখেই প্রথম একাদশ ঘোষণা করেছেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে যে প্রথম একাদশে ১১ জন ছিলেন, মরক্কোর বিপক্ষে তাদেরই আরও এক বার নামাচ্ছেন তিনি।

সেদিন সুইসদের বিপক্ষে রোনালদোর পরিবর্তে গনসালো রামোসকে নামিয়েছিলেন স্যান্তোস। যেখানে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। আর সেই ম্যাচের পরে রামোসকে বসিয়ে রাখার ঝুঁকি নিতে পারেননি কোচ।

এ নিয়ে সান্তোস বলেন, ‘ম্যাচের আগে আমাদের কথা হয়েছিল। এমন নয় যে প্রথম একাদশের বাইরে থাকা সব ফুটবলারের সঙ্গে কথা বলি। কিন্তু রোনালদো দলের অধিনায়ক। তাই ম্যাচের আগে ওকে ডেকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম। প্রথমে ওর খারাপ লেগেছিল। কিন্তু পরে দলের স্বার্থে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি।’

পর্তুগাল একাদশ: দিয়েগো কস্তা, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, পেপে (অধিনায়ক), রাফায়েল গুয়েরেইরো, রুবেন নেভেস, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান