,

বাংলাদেশকে আমরা বেহেশত বানাচ্ছি: কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের উন্নয়ন নিয়ে প্রশংসা করতে গিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাওয়া থেকে ভাঙ্গা হয়ে গেলে প্রশ্ন জাগে, এটা কি বাংলাদেশ, নাকি কোনো বেহেশত বানানো হচ্ছে।

আজ শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনী স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা অনেকেই পদ্মাসেতু দেখতে গিয়েছেন। এই মাওয়া থেকে ভাঙ্গা হয়ে গেলে মনে হয় এটা কি বাংলাদেশ? না বাংলাদেশকে আমরা কোনো স্বর্গ বানাচ্ছি, বেহেশত বানাচ্ছি? বিদেশিরা এসেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি, প্রায় এমন কোনো দেশ নেই যে যাইনি। কিন্তু যখন চন্দ্রা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বঙ্গবন্ধু সেতুর দিকে যাই, হৃদয়-প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় আমি কি বাংলাদেশে আছি, না আমি ওয়াশিংটনে আছি, টোকিওতে আছি?’

বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশিরাও অবাক জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বিদেশিরা আমাদের জিজ্ঞেস করে, বাংলাদেশ কীভাবে এত অল্প সময়ে এত উন্নতি করতে পারল? কীভাবে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারল?’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯