,

নরসিংদীতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের দুই সহকারী।

শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবচর থানার পালিকান্দা গ্রামের আবদুল হালিমের ছেলে আবু হাশেম (২১) এবং ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)। তারা দুইজনই ট্রাকের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মফিজুলের পাথরবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। আর আবু হাশেমের টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিল।

সকালে দুইটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুইটি ট্রাকের সামনের অংশই একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মফিজুল ও হাশেমের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয় তাদের দুই সহকারী। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভৈবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে চালকদের ঘুমের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯