শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল

news-image

বুড়িগঙ্গায় বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে বুড়িগঙ্গায় চলছে না কোন ধরনের নৌযান।

শনিবার (১০ ডিসেম্বর) বুড়িগঙ্গায় কোন ধরনের নৌযান চলাচল করেনি বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা গেছে, লঞ্চ টার্মিনাল ঘাটে বাঁধা রয়েছে। তবে অন্যদিনের মতো যাত্রী ও লঞ্চ চালকদের আনাগোনা নেই। কারণ লঞ্চ টার্মিনালে পৌঁছানোর প্রবেশমুখে লঞ্চ বন্ধ থাকার কথা যাত্রীদের অবহিত করা হচ্ছে। এরপর অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা যায়।

আল আমিন মিয়া তার মাকে নিয়ে দুপুরে লঞ্চ ঘাটে আসেন। তবে লঞ্চ বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন। তিনি বলেন, মাকে নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুর যেতে চেয়েছিলাম। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় এখন ফিরে যেতে হচ্ছে। লঞ্চ কেন বন্ধ করলো বুঝতে পারছি না। সড়ক পথে বাস চলাচল বন্ধ রয়েছে এ কারণে আজকে যাওয়া হবে না।

এদিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। শনিবার মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। তাই বাধ্য হয়ে হেঁটে ও অন্যান্য বিকল্প যানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ