সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে: রুমিন ফারহানা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মন্তব্য করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে ১৭ কোটি মানুষ জেগে উঠেছে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে আর কোনো দল বাংলাদেশে নাই। তারা আছে পুলিশ আর আমলা নিয়ে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গোলপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন তিনি।

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যেই সংসদ বিনাভোটের, যে সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, সেই সংসদে থাকার কোনো মানে হয় না। সরকারের যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন ও বীভৎস লুটপাট; এই সবকিছুর প্রতিবাদে আজকে আমি পদত্যাগ করছি।

রুমিন ফারহানা আরও বলেন, গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আজ শনিবার ছুটির দিন। আগামীকাল ইনশাআল্লাহ সাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিয়ে আসব।

তিনি বলেন, দলের সিদ্ধান্তে আমরা সংসদে যোগ দেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি আমাকে একমাত্র সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমরা বলেছিলাম, যতটুকু সুযোগ পাব পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ