সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশ ভন্ডুল করার জন্য সব চেষ্টাই তারাই করেছে: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ভন্ডুল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ বাহিনী এমন কোনো চেষ্টা নাই যে করেননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, আমাদের এই সমাবেশ ভন্ডুল করার জন্য শেখ হাসিনা এমন কোনো চেষ্টা নাই যে করেন নাই। আর পুলিশ বাহিনী এমন কোনো চেষ্টা নাই- তারা করে নাই।

আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ আবার যুদ্ধ শুরু করেছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল কার নেতৃত্বে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ৯ বছরের গণতন্ত্র উদ্ধার করেছিল কে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি কি? বন্দী।

আজ সকাল পৌনে আটটার পর থেকে গোলাপবাগ মাঠজুড়ে নেতা-কর্মীদের ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা গেছে। বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা-কর্মীরা আগেই মাঠে আসেন। সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভার মঞ্চে উপস্থিত হন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়েদাবাদ সড়ক বন্ধ হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত