সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে: খায়রুজ্জামান লিটন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপির অপচেষ্টা টোটালি ফ্লপ করেছে এবং এটি যে ফ্লপ করবে এতে সন্দেহের কোনো অবকাশ আগে থেকে ছিল না। আমরা অপেক্ষায় ছিলাম দেখবার জন্যে, আজকে তাই দেখছি।’

তিনি বলেন, ‘বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে পারেনি। কারণ তাদের সেই শক্তিই নেই যে, তারা আন্দোলন করে, লড়াই করে জায়গাটি নেবে। শুধু শুধু তাদের মুখের আওয়াজ ছিল। পরে ঢাকা শহরের এক কোণায় তারা সমাবেশ করছে। ঢাকা হিসেবে খুবই ছোট একটা সমাবেশ।’

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি বলছে, কেয়ারটেকার সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। অযৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করবে। আন্দোলন না মানলে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না অথাৎ তারা অরাজকতার পথে যাবে- যেপথে তাদের সৃষ্টি। তারই অংশ হিসেবে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বিভাগীয় শহরের পর আজ ঢাকা সমাবেশ করছে বিএনপি।’

তিনি বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিএনপি প্রচার করেছিল, বহু কথা বলেছিল যে, ‘‘তারা ক্ষমতা নেবে, তাদের কথামতো দেশ চলবে’’ ইত্যাদি। বিএনপির সেই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।’

জনগণের নিরাপত্তায় আওয়ামী লীগ মাঠে আছে জানিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘জনগণ রায় দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিষ্কার নিদের্শনা দিয়েছেন। ঢাকা শহরের রাজপথ, অলি-গলিসহ সর্বত্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছে।’

ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকেই রাস্তায় নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ , শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আব্দুল আওয়াল শামীমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে