শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৭ এমপির পদত্যাগের চিঠি পাননি স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোলাপবাগে আজ শনিবার বিএনপির গণসমাবেশে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সাত সংসদ সদস্য (এমপি)। তবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন তিনি এখনো বিএনপিদলীয় সংসদ সদস্যদের পদত্যাগের চিঠি পাননি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

গোলাপবাগে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্পিকার বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

আজ দুপুর দেড়টার দিকে গোলাপবাগের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এমপিরা। দলের পক্ষ থেকে বগুড়া-৬ সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এই ঘোষণা দেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।

পদত্যাগের বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতোমধ্যে আমাদের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’

তিনি জানান, দলটির সাত জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন বলে জানান রুমিন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ