,

যাত্রী সংকটে সদরঘাট থেকে ছাড়ছে না লঞ্চ

news-image

জবি প্রতিনিধি : রাজধানীর বাসিন্দা অমিত হাসান। জরুরী প্রয়োজনে মা কে নিয়ে বরগুনার যাবেন বলে এসেছেন রাজধানীর সদরঘাটে। ঘাটে সারি সারি লঞ্চ সাজানো থাকলেও ছেড়ে যাচ্ছেনা কোনোটিই। সড়কপথে বাস চলাচল সীমিত থাকায় সুযোগ নেই বিকল্প যানবাহন চিন্তারও।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর সদরঘাট এলাকা একপ্রকার স্থবির। বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। আজ শনিবার রাজধানীর সদরঘাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে সীমিত ছিলো লঞ্চ চলাচল। কয়েকটি লঞ্চ আসা যাওয়া করলেও যাত্রী সংখ্যা ছিলো একেবারেই কম। প্রতিদিন সকালে দশটির অধিক লঞ্চ সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেলেও যাত্রী সংকটে আজকে ছেড়েছে মাত্র তিনটি। অন্যদিকে সদরঘাটের উদ্দেশ্যে প্রতিদিন ৪৫ টির অধিক লঞ্চ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসলেও আজ ভোরে সদরঘাটে এসে পৌছেছে মাত্র ৭ টি লঞ্চ। লঞ্চ গুলোতে যাত্রী সংখ্যাও ছিলো সামান্য।

সদরঘাট ট্রাফিক সূত্রে জানা, এদিন সকাল ঢাকা থেকে ছেড়ে যায় মাত্র তিনটি লঞ্চ। শরীয়তপুর-১, দোয়েল পাখি এবং সেভেন সি। ভোরে ভোলা জেলার আলওয়ালিদ থেকে ছেড়ে আসে ইলিশ, বেতুয়া থেকে টিপু-১৩, হাতিয়া থেকে তাসরিফ-২, চাঁদপুর থেকে ময়ূর-২, ভাসানচর থেকে সম্রাট-২,মূলাদী থেকে মহারাজ-৭, বরিশাল থেকে পারাবত-১১ সদরঘাটে আসে। তবে চলাচলকারী লঞ্চে যাত্রী ছিলো অর্ধেকের কম।

এ বিষয়ে সদরঘাটের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বলেন, যাত্রী সংকটের কারনে লঞ্চের পরিমান কম। অন্য দিনের তুলনায় যাত্রী নেই বললেই চলে।

লঞ্চ পরিবহন মালিক সমিতির সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাটওয়ারী বলেন, আমাদের মালিক সমিতি থেকে কোনো প্রোগ্রাম রাখা হয়নি। আজ তুলনামূলক যাত্রী কম তাই লঞ্চ এর সংখ্যাও কম।একটি লঞ্চ যাওয়া আসায় অনেক টাকা খরচ হয়। ফাঁকা লঞ্চ তো আর চালানো যায় না। যাত্রী হলেই লঞ্চ চলবে।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন