,

‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

news-image

অনলাইন ডেস্ক : কড়া হুঁশিয়ার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ওপর কোনো দেশ পারমাণবিক হামলা চালানোর দুঃসাহস দেখালে সেই দেশকে পৃথিবী থেকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে। গতকাল শুক্রবার কিরগিজস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এমন মন্তব্য করেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, প্রতিরক্ষার জন্য রাশিয়ার প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো নির্দেশনা নেই, যেমনটি যুক্তরাষ্ট্র করেছিল। তবে আক্রমণের শিকার হলে অত্যাধুনিক হাইপারসনিক এই অস্ত্রই রাশিয়ার শক্তিশালী জবাবের নিশ্চয়তা দেবে।

এ ছাড়া ইউক্রেনে যুদ্ধের জন্য নতুন করে সেনা সমাবেশের আর প্রয়োজন নেই বলে জানান পুতিন। তিনি এই সময় অভিযোগ করেছেন, বেলারুশের রাজধানী মিনস্কে জার্মানি এবং ফ্রান্স ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অস্ত্রবিরতি চুক্তি করে পরে রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তবে সাংবাদিকদেরকে পুতিন বলেন, ইউক্রেন সংঘাত নিরসনে চূড়ান্ত একটি চুক্তি হওয়া দরকার এবং ক্রেমলিন এর জন্য দ্বার খোলা রেখেছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৯০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন