‘সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই। মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে। কাউকে বাধা দেওয়া হচ্ছে না, আটকও করা হচ্ছে না।’

আজ শনিবার সাংবাদিকদের হারুন অর রশীদ আরও বলেন, ‘যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি নেতাকর্মীরা চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে ৩২ হাজার সদস্য।’

এর আগে, সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, ‘গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনো নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাঙচুরের চেষ্টা করে তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাস্তায় সমাবেশ যাতে না হয় সেজন্য নয়াপল্টনের রাস্তা বন্ধ আছে। সময়মতো খুলে দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান