,

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ : বিপ্লব কুমার

news-image

অনলাইন ডেস্ক : ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, আশা করি বিএনপি সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে। কিন্তু যদি নাশকতার চেষ্টা করে, সরকারি এবং পাবলিক সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ কথা জানান বিপ্লব কুমার।

এ সময় তিনি আরও বলেন, আমরা বলেছি, আমাদের পুলিশ সদস্যরা যেন সব সময় সতর্ক অবস্থায় থাকে। কারণ, আপনারা দেখেছেন, আমাদের পুলিশ সদস্যদের ওপর লক্ষ্য করে আঘাত করা হয়েছিল, ককটেল ছোড়া হয়েছিল। তারা (বিএনপি) কোনোভাবেই যেন জনগণের জানমালের এবং আমাদের দায়িত্বরত সহকর্মীদের (পুলিশ) কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য সর্বাবস্থায় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ সদস্যদের।
গণসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা-সে বিষয়ে তিনি বলেন, আমরা সেটা বলিনি। আমরা বলেছি, আমরা সতর্কাবস্থায় আছি। সমাবেশ যারা করছে, তারা সমাবেশ করবে।

যানবাহন চলাচলে কোনো নির্দেশনা আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে যান চলাচল নিষিদ্ধের বিষয়ে কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড