,

ব্রাজিল হেরে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

news-image

সাভার প্রতিনিধি : সাভারে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের হেরে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. হাসান মিয়া (২০) নামের এক যুবক খুন হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

এর আগে, শুক্রবার রাত ১২টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হাসান সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে। তবে এঘটনায় আহত অপর যুবক এবং ঘাতকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন ব্রাজিল সমর্থক ক্ষিপ্ত এক দর্শক। এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। এঘটনায় স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রাত ১২টা ৪৫ মিনিটে হাসাপাতালে আনা হয় হাসানকে। তার কোমড়ে দুইটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকা।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলায় হেরে যাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। এঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযানে আছি, বিস্তারিত পরে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন