সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢাকায় তিন লাখ বেশি সিম সক্রিয়’

news-image

অনলাইন ডেস্ক : ঢাকায় গত দুই দিনে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৩ লাখ বেশি সিম সক্রিয় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রের তথ্য মতে, শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের শীর্ষ ৩ মোবাইল নেটওয়ার্ক অপারেটরের ৯৩ লাখের মতো সিম সক্রিয় ছিল, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৩ লাখ বেশি।

তবে সূত্রটি জানিয়েছে, তিন লাখ সিম বেশি মানে এই নয় যে ঢাকায় এখন তিন লাখ মানুষ বেশি আছেন। কারণ একেকজনের একাধিক সিম থাকতে পারে।

সূত্র জানায়, প্রতিদিন ঢাকায় আসা ও বাইরে যাওয়া সিমের সংখ্যা কাছাকাছি থাকে। সাধারণত এ সংখ্যা দুই লাখের কাছাকাছি। তবে কয়েক দিন ধরে যে সংখ্যক সিম বাইরে যাচ্ছে, ঢাকায় ঢুকছে এর চেয়ে অনেক বেশি।

অনেকেই বলছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এসব সিম ঢাকায় ঢুকেছে। আসলে গত ২৪ ঘণ্টায় কি পরিমাণ সিম ঢাকায় ঢুকেছে তিন লাখ নাকি কম বা বেশি।

২০২১ সালে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে মোবাইল ফোনের ইউনিক ইউজারের হার ৫৪ শতাংশ। ইউনিক ইউজার গণনার ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাকে এক গ্রাহক হিসেবে ধরা হয়।

এই হিসাবে ঢাকায় ৩ লাখ বাড়তি সিমের বিপরীতে ১ লাখ ৬২ হাজার মানুষ থাকতে পারেন। এই বাড়তি সিম থাকার কারণ কী, তা জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তিনটি বিষয়ের কথা বলছেন, ১. শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।

২. ঢাকার বাসিন্দা যেসব সাধারণ মানুষ রাজধানীর বাইরে ছিলেন, কিছুটা অনিশ্চিত পরিস্থিতির কথা চিন্তা করে রাজধানীতে ফিরে এসেছেন।

৩. ছুটির দিন হলেও রাজধানী থেকে ঢাকার বাইরে লোক কম গেছেন।

এ বিষয়ে ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, তিন লাখ সিম যে ঢাকায় ঢুকেছে সেই তথ্যের উৎস কি? তিনি বলেন, কতটা সিম ঢাকায় ঢুকেছে সেই তথ্য ঘোষণাকারী কর্তৃপক্ষ আমি। এখনো এরকম কোন পরিসংখ্যান আমরা তৈরি করিনি।

তিনি আরও বলেন, কি পরিমান সিম ঢুকেছে এই পরিসংখ্যান তৈরিতে প্রথমে অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে বিটিআরসি সেই তথ্য কম্পাইল করে তারপর আমি সেই তথ্যেকে প্রকাশ্যে ঘোষণা করি। এখানে লুকোচুরির তো কিছু নেই।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় সিম ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে শুক্রবার ডিবিপ্রধান বলেন, কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা আমরা দেখছি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে