,

সড়কে নেই গণপরিবহন, ভোগান্তি চরমে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন নেই বললেই চলে। ফলে নগরীর পথে পথে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। এদিন শহরের অনেক রাস্তাই ফাঁকা দেখা গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নগরীর ফার্মগেট, মহাখালী, খিলক্ষেত, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কারওয়ানবাজার এলাকায় এ দুর্ভোগ দেখা দিয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গণপরিবহন সংকটে ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী।

বেসরকারি কোম্পানিতে চাকরি করেন রাসেল (৩৫)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ চাকরিজীবী। রাজনৈতিক কারণে আমাদের কেন ভোগান্তি পোহাতে হবে। সঠিক সময়ে অফিসে যেতে না পারলে অফিসে গিয়ে জবাবদিহি করতে হবে। সব সময় আতঙ্কে থাকি, কখন যে অফিস থেকে বলে দেওয়া হয়, আর আসার দরকার নেই।

তিনি আরও বলেন, ১ ঘণ্টা ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। সড়কে কোনও গাড়ি নেই। শেষ পর্যন্ত মোটরসাইকেলে যেতে হচ্ছে।

ফার্মগেটে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গৃহিণী সানজিদা আক্তার বলেন, ঘণ্টা ধরে বসে আছি, বাসের দেখা নেই। রাজনৈতিক কারণে আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে।

মোস্তাফিজুর রহমান, চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। তিনি সকাল ৯টার অফিস ধরতে বাসা থেকে বের হয়েছেন সকাল সাড়ে সাতটায়। তিনি বলেন, সড়কে কোন গণপরিবহন নেই। এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। গণপরিবহনের দেখা মিলছে না। যাও একটা দুইটা আসছে বাসে লোকজনে ঠাসা।

এদিকে, সকাল থেকেই দলবেঁধে বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীনরা। ছাত্রলীগের নেতাকর্মীদের মোটসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি