সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল থেকে ঢাকাগামী ৪ লঞ্চের যাত্রা বাতিল

news-image

বরিশাল ব্যুরো : যাত্রী সংকটে বরিশাল-ঢাকা রুটে চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার বরিশাল নদী বন্দর থেকে এই চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ঘাট ত্যাগ করেনি।

আজ রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির।

তিনি জানান, যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত-১৮, সুরভী-৭ ও সুন্দরবন-১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা বাতিল করেছে। শুধু পারাবত-১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করছে। ঢাকা থেকে শুধু শুভরাজ লঞ্চটি বরিশালে যাত্রী পরিবহন করবে। এ ছাড়া ফারহান-৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল হয়ে।

অন্যদিকে, বরিশাল নদী বন্দরে নোঙর করা পারাবত-১১ লঞ্চে যাত্রী অপেক্ষাকৃত কম। ডেক শ্রেণিতে তেমন যাত্রী নেই।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির পরিচালক শহিদুর রহমান পিন্টু বলেন, ‘বরিশাল থেকে ঢাকায় আজ তাদের লঞ্চ ছেড়ে যায়নি। যাত্রীসংকট ও ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে উত্তেজনার কারণে লঞ্চ যাচ্ছে না। এ কারণেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।’

উল্লেখ্য, আজ বরগুনা ও ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী