সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোর করে বিয়ে-সন্তানের দরকার নেই: নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ আংটি বদল হয় ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। আংটি বদলের চার মাসের মাথায় খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা। তখন জানান, পরের ডিসম্বরে বিয়ে করবেন। কিন্তু আড়াই বছর পরও সেই ডিসেম্বর আর আসেনি। মানে বিয়ে করেননি। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস চলে আসছিল।

গত বুধবার দুপুরে সেই ফিসফাসের জবাব দিলেন নুসরাত ফারিয়া। জানালেন বিয়ে আর করবেন না তিনি। কিন্তু কেন? উত্তরে অভিনেত্রীর হেঁয়ালি, ‘ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা এসব দরকার নাই তো। আমার বিয়ে আর হবে না, করছি না। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’

এই অভিনেত্রী বক্তব্য, ‘আমি যা করি, বুঝে শুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

তবে রনির সঙ্গে বিয়ের সিদ্ধান্তে পিছিয়ে গেলেও ফারিয়ার পরিবার থেকে নতুন করে ভাববার চাপ রয়েছে। বললেন, ‘পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি এলে আমি কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করবো না।’

এদিকে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন নুসরত ফারিয়া। সেখানে তার ‘পাতাল ঘর’ ছবিটি প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তার প্রথম কোনো সিনেমার অংশগ্রহণ। এটি স্মৃতিতে চলচ্চিত্র উৎসবটি রঙিন হয়ে থাকবে বলে জানালেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা