,

সমুদ্রের বুকে খোলামেলা জাহ্নবী

news-image

বিনোদন ডেস্ক : যতদূর চোখ যায় কেবলই নীল পানি। বহু দূরে সেই পানি যেন গোধূলীর আকাশ নেমেছে। এ পানির বুকে স্নিগ্ধ অবসর কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এলোমেলো মাথার চুল আর বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন এই নায়িকা।

আজ শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন জাহ্নবী। তাতে এমন রূপে ধরা দিয়েছেন তিনি। আর এসব ছবির ক্যাপশনে লিখেছেন ‘এলোমেলো চুল, বর্ণহীন আকাশ, নোনতা বাতাস এবং সীমাহীন সমুদ্র।’ পাশাপাশি এও জানিয়েছেন, বর্তমানে মালদ্বীপের সোনেভা জানিতে রয়েছেন তিনি।

জাহ্নবীর এসব ছবি পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৭ লাখ। অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। তা ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্য করেছেন। এ তালিকায় রয়েছেন— জাহ্নবীর বোন খুশি কাপুর, মনীশ মালহোত্রা, জাহ্নবীর কথিত প্রেমিক শিখর পাহাড়িয়া, অরহানসহ অনেকে।

ছুটি কাটাতে প্রায়ই মালদ্বীপ উড়ে যান জাহ্নবী। নির্জন এই দ্বীপ তার প্রিয় হলিডে ডেস্টিনেশনও বলা যায়। কিন্তু এ যাত্রায় কে তার সঙ্গী হয়েছেন তা জানা যায়নি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির