বিএনপির গণসমাবেশ: বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের ভেন্যু হিসেবে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ পরিদর্শন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হাফিজ আক্তারের নেতৃত্বে ডিএমপির প্রতিনিধিদল বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে যায়।

এসময় মাঠের চতুর্দিক পরিদর্শন করেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধিদলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চেয়েছে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বলেছেন। তবে আমরা নয়াপল্টনে গণসমাবেশ করার কথা জানিয়েছি। তারা (ডিএমপি) পল্টনে আমাদের অনুমতি দেননি। এজন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা জানিয়েছে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান