,

‘বিএনপি কার্যালয় এখন প্লেস অব অকারেন্স’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি কার্যালয় এখন প্লেস অব অকারেন্স (পিও); যে কারণে কর্ডন করে রেখেছে পুলিশ। অপরাধ বিশেষজ্ঞ ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনো কিছুই হতে দেওয়া হবে না— বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে নয়াপল্টন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই।

বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা মানুষ চলাচলের জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, পুলিশ কোনো ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছে না। একান্ত জরুরি সেবার মানুষ, বিদেশগামী, অফিসগামী, হাসপাতালগামী মানুষদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার (৭ ডিসেম্বর) সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কাউকে মারধর বা হামলা করার উদ্দেশ্য পুলিশের ছিল না। এক পর্যায়ে বিএনপি কর্মীরা রাস্তা ব্লক করে অবস্থান নিলে সাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ বারবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু ডিসি মতিঝিলসহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলার পর জানমালের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে অভিযান চালায় পুলিশ, যোগ করেন বিপ্লব কুমার সরকার।

যে রাস্তা ব্লক করার কারণে বিএনপি কর্মীদের সরিয়ে দেওয়া হলো সেই রাস্তাই এখন পুলিশ বন্ধ করেছে কেন, এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বিপ্লব বলেন, এটি মারাত্মক ঘটনাস্থল। অনেক ককটেল পাওয়া গেছে, আরও ককটেল থাকতে পারে। বেশকিছু ইন্টেলিজেন্স তথ্য রয়েছে, তার ভিত্তিতে কাজ করছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯