,

জার্সি গায়ে গুলি করা কে এই ব্যক্তি?

news-image

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি ছুড়তে দেখা যায়। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ ওই ব্যক্তির বিষয়ে কিছুই জানাতে পারিনি।

ভিডিওটিতে দেখা যায়, নয়াপল্টনের একটি বাড়ির গেটের সামনে পুলিশের একটি ভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন একজন যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে। এসময় আশপাশের মানুষ ‘ওনি তো পুলিশ না’ বলাবলি করছিল।

নাম প্রকাশ না করার শর্তে নয়াপল্টনে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি জোনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘যে পাশ থেকে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি গুলি ছুড়ছে, সেখানে একই রঙের দেয়াল ও গেট ছিল। সংঘর্ষের সময় আমাদের চোখে পড়েনি।’

ওই ব্যক্তির বিষয়ে খোঁজ করতে সরেজমিনে গিয়ে দেখা যায়, জার্সি পরা ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে গুলি করছিল সেটি পল্টন মডেল থানার গেট।

নয়াপল্টনে নিরাপত্তায় নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘জার্সি পরা ব্যক্তিটি কে আমরা বলতে পারছি না। আমি তো আপনার মতোই। অনেক কিছুই তো ভাইরাল হয়।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯