শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঙুরের যত গুণ

news-image

অনলাইন ডেস্ক : দেশি ফল না হলেও বেশ সহজলভ্য ফল আঙুর। উপকারী এই ফলের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা আপনার শরীরকে ভালো রাখতে কাজ করবে। নিয়মিত পরিমাণ মতো আঙুর খেলে অনেক উপকার পাওয়া যায়। আর এই ফল ত্বকের যত্নেও নানা কাজে লাগে।

রোদে পোড়া কালো দাগ দূর করে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৬০টি করে আঙুর খেলে রোদে পোড়া ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে। আঙুরে থাকা ‘পলিফেনল’ নামক যৌগটি ত্বকের পোড়া ভাব দূর করতে সাহায্য করে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

যাদের স্মৃতিশক্তিজনিত সমস্যা রয়েছে, নিয়মিত আঙুর খাওয়া তাদের জন্য দারুণ উপকারী বলে বিভিন্ন গবেষণা থেকে জানা যায়। গবেষণায় জানা যায় রেসভারেট্রল মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে কাজ করে, যা স্মৃতিশক্তিজনিত সমস্যা কমাতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর

প্রতি ১০০ গ্রাম আঙুরে রয়েছে ১৯১ মিলিগ্রাম পটাশিয়াম। লো সোডিয়াম ও হাই পটাশিয়াম ডায়েট মেনে চললে তা উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। প্রচুর পটাশিয়াম গ্রহণ করলে, তা পেটের নানা ধরনের সমস্যারও সমাধান করতে পারে।

ত্বকের তারুণ্যতা বজায় রাখে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ত্বকের সমস্যার সমাধান করতে আঙুরের কার্যকারিতা অনেক। এ ফল ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। আঙুরে রয়েছে রেসভারেট্রল। এটি খুব সাধারণ অ্যাকনের ওষুধ বেনজল পারঅক্সাইডের সঙ্গে মিলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মোকাবিলা করে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ