,

রাজশাহী মেডিকেল কলেজে নিজ শরীরে আগুন দেওয়া যুবক মারা গেছেন

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা মো. সাইফুর রহমান রাফি (২৮) মারা গেছেন। বুধবার (৭ ডিসেম্বর) রামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে তিনি নিজের শরীরে আগুন দেন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়।

ডা. আফরোজা বলেন, আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দুয়েক পরেই তার মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তার মা জানিয়েছেন যে, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, রাতে রাফির নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত জানি। পরে ছেলেটা মারা গেছে কী না তা জানি না। খোঁজ নিয়ে জানাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ