সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাল আমদানিতে মেয়াদ বাড়লো আরও তিন মাস

news-image

নিজস্ব প্রতিবেদক : চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়ালো সরকার। এর ফলে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সিদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং পাঁচ শতাংশ হারে রেগুলেটরি ডিউটির সুবিধা পাবেন ব্যবসায়ীরা।

আগের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সুবিধা শেষ হওয়ার কথা ছিল।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছে, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে।

দেশে চালের দাম বাড়তে থাকায় আমদানি উৎসাহিত করতে জুন মাসে প্রথম পদক্ষেপ নেওয়া হয়। গত ২২ জুন এক আদেশে ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল।

তারপর আগস্টে আরেকটি প্রজ্ঞাপনে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল রাখা হয়। এখন তা নতুন করে আরও তিন মাস এ সুবিধা বাড়ানো হলো

বর্তমানে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর