,

চট্টগ্রামে ছাত্রদলের মিছিলের পর গাড়িতে আগুন, ভাঙচুর

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ছাত্রদলের মশাল মিছিলের পর একটি পিকআপ ভ্যানে আগুন ও দুটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার আলমাস মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ছাত্রদলের নেতারা।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) অতনু চক্রবর্তী বলেন, ‘আলমাসের মোড়ে দুটি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা আমরা শুনিনি। ভাঙচুর করা গাড়ি দুটি থানায় আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি জানান, রাতে ছাত্রদল নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছেন। তাঁরা এই ঘটনা ঘটাতে পারে। সিসিটিভি দেখে গাড়ি ভাঙচুরকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম বলেন, ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল বের করি আমরা। শুনেছি আমরা মিছিল শেষ করে চলে আসার পর কে বা কারা গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নন। ছাত্রদলের নেতাকর্মীকে ঘায়েল করতে আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটাতে পারে।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের